সুজন সরকার-এর অকাল মৃত্যুতে কলেজ পরিবারের শোক
সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষার্থী সুজন সরকার-এর অকাল মৃত্যুতে কলেজ পরিবার গভীরভাবে শোকাহত।
গত সোমবার (২৭ এপ্রিল) সকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন সরকারের মৃত্যু হয়। তিনি উক্ত গ্রামের সচ্চিদানন্দ সরকারের পুত্র এবং আমাদের কলেজের একজন শিক্ষার্থী ছিলেন।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে আমরা একজন সম্ভাবনাময় শিক্ষার্থীকে হারালাম, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। সাতক্ষীরা সিটি কলেজ পরিবার মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
এই কঠিন সময়ে আমরা তাঁর পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি।
অধ্যক্ষ
সাতক্ষীরা সিটি কলেজ
সাতক্ষীরা
