দ্বাদশ শ্রেণির পর্বমধ্য পরীক্ষার ফলাফল অধ্যক্ষের নিকট হস্তান্তর

২০২৫ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির পর্বমধ্য (Midterm) পরীক্ষার ফলাফল আজ (১৩ নভেম্বর) কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মনিরুজ্জামান মহোদয়ের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

ফলাফল হস্তান্তর করেন পরীক্ষা কমিটির কনভেনর ও গার্হস্থ্য অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান শামীমা ইয়াসমিন। এসময় উপস্থিত ছিলেন পরীক্ষা কমিটির সদস্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সৈয়েদা সুলতানা শীলা এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক পবিত্র কুমার মন্ডল

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান তপন কুমার দে এবং ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আরিফ হোসেন

অধ্যক্ষ মহোদয় পরীক্ষার ফলাফল গ্রহণ শেষে পরীক্ষা কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পরীক্ষার সার্বিক সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবস্থাপনার জন্য প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের ফলাফলের মানোন্নয়নে নিয়মিত অধ্যয়ন, অধ্যবসায় ও সময়ানুবর্তিতার গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেন।