মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা সিটি কলেজ পরিবার ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক-এ অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন করেন পরিচালনা পরিষদের সদস্য অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান, উপাধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, সহযোগী অধ্যাপক শফিউল আলম এবং আরিফ হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ।
এছাড়াও একই দিন সকাল ০৮:০০টায় সাতক্ষীরা সিটি কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারেও শিক্ষক ও কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সাতক্ষীরা সিটি কলেজ পরিবার মহান ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও মাতৃভাষার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে বদ্ধপরিকর।
