একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য আবেদন সংক্রান্ত।

এতদ্বারা সাতক্ষীরা সিটি কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তাদের উপবৃত্তির আবেদন ফরম আগামী ১৭/০২/২০২৬ তারিখ হতে বিতরণ শুরু হয়ে আগামী ২২/০২/২০২৬ তারিখ পর্যন্ত জমা গ্রহন করা হবে। শিক্ষার্থীদের বিনা ব্যর্থতায় নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করার জন্য বলা হলো।

প্রয়োজনীয় কাগজপত্রাদি –

১। শিক্ষার্থীর ডিজিটাল জন্মনিবন্ধন কার্ড ফটোকপি।

২। পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

৩। শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি এক কপি।

৪। SSC এর মার্কসীট ফটোকপি।

৫। পিতা বা মাতার নামে খোলা হিসাব নম্বর (বিকাশ বা নগদ)