উচ্চ মাধ্যমিক নির্বাচনী পরীক্ষা–২০২৬ এর রুটিন সংক্রান্ত

উচ্চ মাধ্যমিক নির্বাচনী পরীক্ষা–২০২৬

📅 পরীক্ষার রুটিন

তারিখ বার বিষয়ের নাম পরীক্ষার সময়
১৫/০১/২০২৬ বৃহস্পতিবার ইংরেজি সকাল ১০.০০টা – দুপুর ০১.০০টা
১৯/০১/২০২৬ সোমবার বাংলা সকাল ১০.০০টা – দুপুর ০১.০০টা
২০/০১/২০২৬ মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সকাল ১০.০০টা – দুপুর ০১.০০টা
২২/০১/২০২৬ বৃহস্পতিবার কৃষি শিক্ষা / মনোবিজ্ঞান / পরিসংখ্যান / গার্হস্থ্য অর্থনীতি / ইসলাম শিক্ষা / আরবি সাহিত্য সকাল ১০.০০টা – দুপুর ০১.০০টা
২৫/০১/২০২৬ রবিবার উদ্ভিদবিজ্ঞান / ফিন্যান্স / ভূগোল সকাল ১০.০০টা – দুপুর ০১.০০টা
২৭/০১/২০২৬ মঙ্গলবার পদার্থবিজ্ঞান / ব্যবসায় সংগঠন / অর্থনীতি সকাল ১০.০০টা – দুপুর ০১.০০টা
২৮/০১/২০২৬ বুধবার সমাজবিজ্ঞান / সমাজকর্ম সকাল ১০.০০টা – দুপুর ০১.০০টা
০২/০২/২০২৬ সোমবার উচ্চতর গণিত / হিসাববিজ্ঞান / পৌরনীতি সকাল ১০.০০টা – দুপুর ০১.০০টা
০৩/০২/২০২৬ মঙ্গলবার ইতিহাস / ইসলামের ইতিহাস সকাল ১০.০০টা – দুপুর ০১.০০টা
০৫/০২/২০২৬ বৃহস্পতিবার রসায়ন / উৎপাদন ব্যবস্থাপনা / যুক্তিবিদ্যা সকাল ১০.০০টা – দুপুর ০১.০০টা

 

সাতক্ষীরা সিটি কলেজের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,

  • আগামী ১৪/০১/২০২৬ তারিখের মধ্যে পরীক্ষার ফি ৭০০/- (সাতশত) টাকা অনলাইনে প্রদানপূর্বক প্রবেশপত্র অবশ্যই সংগ্রহ করতে হবে
  • কোনো পরীক্ষার্থী পরীক্ষাকক্ষে মোবাইল ফোন বা কোনো ধরনের ডিজিটাল ডিভাইস আনতে পারবে না।
  • সকল বিষয়ের পরীক্ষা শুধুমাত্র ২য় পত্রের সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।
  • নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ ছাড়া কেউ বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

অতএব, সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে উপরোক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য বলা হলো।


পলাশ কুমার মল্লিক
আহ্বায়ক
উচ্চ মাধ্যমিক নির্বাচনী পরীক্ষা–২০২৬
সাতক্ষীরা সিটি কলেজ