আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ : সাতক্ষীরা সিটি কলেজের দল গঠন ও ট্রায়াল সংক্রান্ত নোটিশ

এতদ্বারা সাতক্ষীরা সিটি কলেজের সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উপলক্ষে আমাদের কলেজের ফুটবল দল গঠন করা হবে। এ দলে শুধুমাত্র একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারবে

দল গঠনের উদ্দেশ্যে আগামী বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, কলেজ মাঠে বেলা ১১.০০টায় ফুটবল ট্রায়াল অনুষ্ঠিত হবে। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আগামী ২৪ নভেম্বর ২০২৫, সকাল ৯.৩০টায় সাতক্ষীরা সিটি কলেজ ফুটবল দল ভালুকা চাঁদপুর আদর্শ ডিগ্রি কলেজের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে।

 

স্থান: সাতক্ষীরা সিটি কলেজ মাঠ
ট্রায়াল: ১৯ নভেম্বর ২০২৫, বেলা ১১.০০টা
উদ্বোধনী ম্যাচ: ২৪ নভেম্বর ২০২৫, সকাল ৯.৩০টা

 

কলেজের মর্যাদা রক্ষার্থে যোগ্য খেলোয়াড় নির্বাচনের জন্য সকলের সহযোগিতা কাম্য।

 

ধন্যবাদান্তে

মোঃ শিমুল হোসেন

টিম ম্যানেজার

সাতক্ষীরা সিটি কলেজ ফুটবল দল

প্রভাষক

ইতিহাস বিভাগ

সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা