অনার্স ১ম বর্ষে ২য় রিলিজ স্লিপে ভর্তির আবেদন সংক্রান্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদন ১৮ আগস্ট ২০২৬ তারিখ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২৫ আগস্ট ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় যে সকল আবেদনকারী উত্তীর্ণ হয়েছে কিন্তু ক) মেধা তালিকায় স্থান পায়নি খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি গ) ১ম/২য়/কোটা/১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই ২য় রিলিজ স্লিপে আবেদন করতে হবে।

উল্লেখ্য যে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ১ম/২য়/ কোটা/ ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তিকৃত কোন শিক্ষার্থী ২য় রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে, তাকে অবশ্যই ২০ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে রিলিজ স্লিপে আবেদন করতে হবে।